মূল লেখায় যান

NAT Gateway

#14 · Level 1 · মূল সেবা · Network-এর ভিত্তি

NAT Gateway private subnet-এর server-কে internet-এ বের হতে দেয়, কিন্তু বাইরে থেকে কাউকে ভিতরে ঢুকতে দেয় না। NAT মানে Network Address Translation — ভিতরের server-এর private IP-কে বদলে নিজের IP দিয়ে বাইরে কথা বলে। Internet-এ যাওয়ার জন্য NAT Gateway সাধারণত public subnet-এ বসানো হয়, আর Internet Gateway দিয়ে বাইরে যায়। Private subnet-এর Route Table-এ NAT Gateway-এর দিকে পথ দিতে হয়। এটা AWS-এর managed service, তাই এর রক্ষণাবেক্ষণ AWS করে।

অফিসের পিয়ন। ভিতরের কর্মীরা বাইরে থেকে কিছু আনাতে চাইলে পিয়নকে পাঠায়। কিন্তু বাইরের কেউ পিয়নের মাধ্যমে ভিতরে ঢুকতে পারে না।

Database বা backend server private রাখা দরকার। কিন্তু তাদেরও মাঝে মাঝে software update download করতে internet লাগে।

কোথায় ব্যবহার হয়

“কোথায় ব্যবহার হয়” অংশ

Public subnet-এ বসানো হয়, আর private subnet-এর Route Table এটার দিকে রাস্তা দেখায়।

Azure NAT Gateway

Internet Gateway · Subnet

বিস্তারিত আর সর্বশেষ তথ্যের জন্য official documentation দেখুন: